মে ২৬, ২০২৬, ১১:৫০ পিএম
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এবং পশুর হাটের চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ঝিনাইদহে দলের মুখ্য সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন।ঈদকে ঘিরে প্রতিটি স্তরে নৈরাজ্য চলছে বলে দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, প্রায় প্রতিটি পশুর হাট বিএনপি নেতাদের ইজারায় রয়েছে এবং হাটের নির্ধারিত জায়গার বাইরেও অনিয়ম হচ্ছে। তিনি দাবি করেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া বিসিবি নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার দলীয়করণের পথেই হাঁটছে, যা তাদের পূর্বের প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি।
মার্কিন চুক্তির বিষয়টি রিভিউ করার আহ্বান জানিয়েছেন তিনি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, মার্কিন চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। চুক্তির যে অংশগুলো দেশের স্বার্থের পরিপন্থি, তা দ্রুত বাতিল বা রিভিউ করার দাবি জানান তিনি।
বিএনপি নেতা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর এই চুক্তির দায় চাপানোর কোনো অবকাশ নেই।রাজনৈতিক কৌশলের নামে জনগণের ভোগান্তি বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন