শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৮:১১ পিএম

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

ছবি-দিনাজপুর টিভি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে মুসলমানদের এই অন্যতম বড় ধর্মীয় উৎসব উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ আনুষ্ঠানিকভাবে দেখা যায়।

এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে দেশজুড়ে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখা ও দেশে ঈদুল আজহার তারিখ নিশ্চিত করা হয়। 

আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ইতোমধ্যে কোরবানির ঈদের তারিখ ঘোষণা করা শুরু হয়েছে। গত রোববার সবার আগে তুরস্ক এবং ইন্দোনেশিয়া যৌথভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। এরপর মালয়েশিয়াও একই দিনে চাঁদ দেখার প্রেক্ষিতে তাদের দেশে ঈদের তারিখ নির্ধারণ করে।

ওমান ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কিছু রাষ্ট্র আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আজ থেকে জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হয়েছে এবং আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হয়ে থাকে।