বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জিলহজ মাসের বিশেষ ১০ আমল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৩:৫১ পিএম

জিলহজ মাসের বিশেষ ১০ আমল

জিলহজের প্রশান্তি।

হিজরি বর্ষের শেষ মাস জিলহজ মুমিন জীবনে বয়ে আনে বিশেষ রহমত ও বরকত। হজ ও কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি এই মাসের প্রথম দশদিন নেক আমলের জন্য সবচেয়ে প্রিয় সময় বলে গণ্য করা হয়।আল্লাহর কাছে এই দশদিনের আমল অত্যন্ত পছন্দনীয়।

জিলহজের আমলগুলোর মধ্যে হজ ও কোরবানি অন্যতম। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোরবানি আবশ্যক। এছাড়া অধিক পরিমাণে তাওবা ও ইস্তিগফার করা মুমিনের কর্তব্য, যা জীবনকে পরিশুদ্ধ রাখে। 

রাসুল (সা.) এই মাসের প্রথম নয়দিন রোজা রাখতেন, যা এক বছরের রোজার সমান সওয়াব বয়ে আনে।তাকবির ও তালবিয়া পাঠ জিলহজের অন্যতম সুন্নত।

এসময়ে তাহাজ্জুদের নামাজ, বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত এবং দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। পাশাপাশি দোয়া কবুলের এই সময়ে বেশি পরিমাণে দান-সদকা করার নির্দেশ রয়েছে। তবে প্রতিটি আমল হতে হবে রাসুলের দেখানো সুন্নাহ পদ্ধতিতে, যেখানে আবেগ বা বিদআতের কোনো স্থান নেই।