মে ২৬, ২০২৬, ০৯:৪৭ এএম
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত আরাফার প্রান্তর। সোমবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজ মঙ্গলবার পবিত্র হজের দিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখন মিনার তাঁবুর নগরীতে অবস্থান করছেন।ইহরামের সাদা পোশাকে হাজিরা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন।
রবিবার এশার নামাজের পর থেকেই হাজিরা ধাপে ধাপে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ফজরের পর থেকেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হতে থাকেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারের বেশি।
মিনার অবস্থানকালে হাজিরা সুন্নাত তরিকায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছেন।আগামীকাল সূর্যোদয়ের পর হাজিরা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের জন্য আরাফাতের ময়দানে রওনা হবেন।
সেখানে খুতবা শোনার পর সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। এরপর মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় শেষে রাতযাপন করবেন হাজিরা। ১০ জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফের মাধ্যমে হজের মূল প্রক্রিয়া সম্পন্ন হবে। মক্কা ও আশপাশের এলাকায় এক লাখেরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে।নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো মক্কা ও মদিনা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন