রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ০৬:৪২ পিএম

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

ছবি : সংগৃহীত

ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নিজের সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো। গত কিছুদিন ধরে বিশ্বজুড়ে দুই তারকার একসঙ্গে দেখা যাওয়ার ছবি ও নানা আলোচনা চলার পর অভিনেত্রী সরাসরি এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় এস্টার এক্সপোসিটো জানান, গত কয়েক মাস ধরে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। 

এই ধরনের তথ্য প্রচারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।তবে গুঞ্জনগুলোকে ভিত্তিহীন বললেও এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেননি এই অভিনেত্রী। এর আগে বিভিন্ন ম্যাচ গ্যালারিতে উপস্থিতি এবং সমুদ্রসৈকতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।