জুন ৯, ২০২৬, ১০:২৫ এএম
ঢাকার ধামরাই উপজেলার বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও তার পরিবর্তনের কাজ করবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। সোমবার বিকেলে ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
নয় ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
এর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাশাইল, কুল্লা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন ও ধানশিড়ি আবাসিক এলাকা।সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন