আতিউর রহমান
নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন বঞ্চিত ত্যাগী নেতাদের পক্ষে দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ০১ নং আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিবাদী নেতাকর্মীরা দিনাজপুর-২ আসনে ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপি'র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম— এই তিন ত্যাগী নেতার মধ্য হতে যে কোনো একজনকে দলীয় মনোনয়ন দিতে হবে।
এর আগে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান এবং নারীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।