শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়ার পথসভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৭ পিএম

চিরিরবন্দরে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়ার পথসভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চিরিরবন্দরের ৩ নম্বর রানিরবন্দর গরুহাটি মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, "এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘ সময় পর মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে।

 তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।

পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগান ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানে থানা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।