রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

জিন্নাত হোসেন

জুন ৮, ২০২৬, ০৬:৪৩ পিএম

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ বিপর্যয় মোকাবিলা ও নারীর সংকট নিরসনের লক্ষ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সদস্য কামরুন নাহার।বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনা ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু, সদস্য শিবানী ডাউয়াসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে নারীরা আজ নানামুখী সংকটের মুখোমুখি হচ্ছেন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সংকট নিরসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের কোনো বিকল্প নেই। তারা পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারণী সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।