শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

তেঁতুলিয়ায় ইএসডিওর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ২০, ২০২৬, ১০:৩৭ পিএম

তেঁতুলিয়ায় ইএসডিওর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

ছবি-দিনাজপুর টিভি

তেঁতুলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২০ জুন (শনিবার) ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের এই উপজেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই কর্মসূচির আয়োজন করে। 

এটি সংস্থার ‍‍`সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন‍‍` তথা স্মার্ট প্রকল্পের আওতাধীন ‘প্রোমোটিং কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন দ্যা  পার্ট অফ বাংলাদেশ’ উপ-প্রকল্পের একটি উদ্যোগ।তেঁতুলিয়ার ‍‍`ইকো-মহানন্দা কটেজ‍‍`-এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

বিশেষ করে উত্তরের এই সীমান্ত অঞ্চলের পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও টেকসই করতে সম্প্রদায়ভিত্তিক পর্যটন বা কমিউনিটি বেসড ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম। পরিবেশ সচেতন নাগরিক ও স্থানীয় সমাজকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, শারিয়াল জোত মডেল পরিবেশ ক্লাবের আহ্বায়ক মো. জামাল উদ্দিন বাবু এবং যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজক সংস্থা ইএসডিও’র পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন রংপুর বিভাগের ক্ষুদ্রঋণ বিভাগের প্রধান মো. খাতিবর রহমান, পঞ্চগড় অঞ্চলের অঞ্চল ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং তেঁতুলিয়ার এলাকা ব্যবস্থাপক নগেন্দ্র নাথ রায়।