এস.এম. রকি
নভেম্বর ৭, ২০২৫, ০৬:২৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যা লিটি শুরু হয়ে পাকেরহাট সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি-র সভাপতিত্বে র্যা লি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার ও আব্দুল ওয়াহেদ শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।