মে ২৬, ২০২৬, ০৬:৩১ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বাজারে যে ইতিবাচক প্রবণতা ছিল, তা এখন স্থিমিত। সোমবার হামলার খবর প্রকাশের পরই বিশ্ববাজারে তেলের মূল্যে অস্থিরতা তৈরি হয়।
ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।তবে জ্বালানি বাজারের এই চিত্র সবক্ষেত্রে সমান নয়। অপরিশোধিত তেলের দাম বাড়লেও, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ৯২.০৪ ডলারে নেমেছে।
এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার অতিক্রম করলেও বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা বাজারে এখনো কিছুটা আশার আলো দেখিয়ে রেখেছে।
ইসিবি সদস্য ইসাবেল শ্নাবেল জুনে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।দীর্ঘস্থায়ী সংঘাত ও জ্বালানির উচ্চমূল্য ইউরোপীয় অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুনে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৯০ শতাংশ।
এরই মধ্যে ইউরোপীয় বন্ডের সুদহার বাড়তে শুরু করেছে। সামগ্রিক অর্থনীতিতে এই প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে এখন উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হতে আরও সময়ের প্রয়োজন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন