মে ৯, ২০২৬, ০৮:২৯ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে বলিউড তারকা নোরা ফাতেহি-কে। আগামী মঙ্গলবার (১২ মে) কানাডার টরেন্টোয় বিএমও ফিল্ডে আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। সেখানেই নিজের নাচের ছন্দে মঞ্চ মাতাবেন এই গ্লোবাল আইকন।
বিশ্বকাপের এই জমকালো আয়োজনে নোরা ফাতেহি একা নন, তাঁর সঙ্গে পারফর্ম করবেন বিশ্বের আরও বেশ কয়েকজন নামী শিল্পী। গ্লোবাল আইকন আলানিস মরিসেত, অ্যালেসা কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, ভেজড্রিম ও উইলিয়াম প্রিন্সের মতো তারকাদের সঙ্গে একই কাতারে দেখা যাবে নোরাকে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা তালিকায় রয়েছে আরও বড় চমক। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকা অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা ও টাইলা।
আন্তর্জাতিক সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ।উল্লেখ্য, নোরা ফাতেহি এর আগেও ফিফা বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। আগামী মঙ্গলবার টরেন্টোর বিএমও ফিল্ডে তাঁর এই পরিবেশনা ফুটবল প্রেমী ও ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে।
ফিফা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আবহ তৈরি করবে।বর্তমানে কানাডার টরেন্টোয় এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতির কাজ জোরদার করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহির এই অংশগ্রহণ তাঁর ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন