মে ১৭, ২০২৬, ১২:৫৯ পিএম
সোলার প্যানেলে এসি চালিয়ে তীব্র গরমে বিদ্যুৎ বিল একবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একবার এই সোলার প্যানেল সিস্টেম স্থাপন করলে দীর্ঘ সময় প্রায় নিখরচায় বিদ্যুৎ পাওয়া যায়। তবে এসি চালানোর জন্য কত ক্ষমতার সোলার প্রয়োজন এবং এর খরচ কেমন, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
সাধারণত মধ্যবিত্ত পরিবারগুলোতে ১ দশমিক ৫ টনের এসি বেশি ব্যবহৃত হতে দেখা যায়।এই ১ দশমিক ৫ টনের একটি এসির পাশাপাশি ঘরে ফ্যান, লাইট, টিভি ও ফ্রিজ নিরবচ্ছিন্নভাবে চালাতে অন্তত ৩ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম প্রয়োজন।
এই সিস্টেমে সাধারণত ৫ থেকে ৮টি সোলার প্যানেল বসাতে হয়। এসি বা ফ্রিজের মতো ভারী যন্ত্র চালানোর জন্য শক্তিশালী ও স্থিতিশীল বিদ্যুতের দরকার পড়ে। এ ক্ষেত্রে অন-গ্রিড সোলার সিস্টেম সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত হয়।
অন-গ্রিড ব্যবস্থায় দিনের বেলা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতেই ঘরের সব সরঞ্জাম চালানো যায়। প্রয়োজনে সরাসরি গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের সুবিধার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে জমা রাখার সুযোগও থাকে এতে। এই ব্যবস্থা রাতে বা মেঘলা দিনে বিদ্যুৎ সমন্বয়ে সাহায্য করায় ব্যাটারির বাড়তি ঝামেলা ছাড়া সোলার প্যানেলে এসি চালানো সহজ হয়।
সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক খরচ একটু বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত লাভজনক। ভালো মানের প্যানেল ও ইনভার্টার ব্যবহার করলে পরবর্তী ২০ থেকে ২৫ বছর বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা করতে হয় না এবং সরকারি বিভিন্ন ভর্তুকি বা সহজ কিস্তির সুবিধা গ্রহণ করে এই খরচ আরও কমিয়ে আনা সম্ভব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন