রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসরায়েল ছেড়ে পালানোর হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৯:২১ পিএম

ইসরায়েল ছেড়ে পালানোর হিড়িক

ছবি : সংগৃহীত

দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত, রাজনৈতিক উত্তেজনা এবং গভীর অর্থনৈতিক সংকটের কারণে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন রেকর্ড সংখ্যক ইহুদি নাগরিক। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত একটি নতুন সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের এই তিন বছরে মোট দুই লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি নাগরিক দেশ ত্যাগ করেছেন।

২০২৩ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালে এই দেশত্যাগের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য দেশ ছেড়েছিলেন ৮৬ হাজার ৫০৯ জন। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে এবং ২০২৫ সালে দেশ ছাড়েন আরও ৯০ হাজার ৯২২ জন। 

হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন।পূর্বে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এই বার্ষিক গড় সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার, যা বর্তমান পরিস্থিতির তীব্রতা স্পষ্ট করে।