মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

আলটিমেটাম শেষ হচ্ছে আজ, পে-স্কেলের সুপারিশ কবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১২:১৮ পিএম

আলটিমেটাম শেষ হচ্ছে আজ, পে-স্কেলের সুপারিশ কবে

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে জটিলতা যেন কাটছেই না। পে কমিশনের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারীদের দেওয়া আল্টিমেটামের শেষ দিন আজ রোববার (৩০ নভেম্বর)। তবে এখনো কমিশনের পক্ষ থেকে সুপারিশ জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট ঘোষণা আসেনি।

গত জুলাইয়ের শেষে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান করে ২৩ সদস্যের কমিটি গঠিত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে।

তবে গত ২৪ ও ২৬ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকের পর কমিশন চেয়ারম্যান জানান, আলোচনা ‘ফলপ্রসূ’ হলেও কয়েকজন সচিব অনুপস্থিত থাকায় আবারও বৈঠক হবে।

সুপারিশ কবে জমা দেওয়া সম্ভব হবে, জানতে চাইলে তিনি বলেন, "খুব দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট দিতে পারব বলে আশা করছি।"সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা কঠোর আন্দোলনে যাবেন।দাবি: ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং ১ জানুয়ারি থেকে নতুন পে-স্কেল কার্যকর করতে হবে।আন্দোলন: দাবি মানা না হলে কর্মবিরতি, জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশসহ কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

১১-২০ গ্রেডের কর্মচারী ফোরামসহ শিক্ষক, দপ্তরি, গাড়িচালক, রেলওয়ে কর্মচারীসহ ১২টি সংগঠন এরই মধ্যে যৌথ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হলে চাপ বাড়ানো হবে।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা প্রথমে পে-স্কেল বর্তমান সরকারের মেয়াদেই কার্যকরের কথা বললেও পরে নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে বলে অবস্থান বদল করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।