নভেম্বর ১০, ২০২৫, ১২:৫৫ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের আগে তিনি পদত্যাগ করবেন। আসিফ মাহমুদের এই নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান আসিফ মাহমুদের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।রাশেদ খান তার পোস্টে লেখেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে।
তবে তিনি মনে করেন, আসিফ মাহমুদের ভুল থাকতে পারে, তবে তিনি তরুণ বয়সে যে ভূমিকা রেখেছিলেন, তা ভোলার নয়:আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস, 'পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!' হ্যাঁ, ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ।
আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই।"রাশেদ খান মনে করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। এ কারণে তিনি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
তবে তিনি এও বলেন, সরকারের সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে তার ধারণা।রাশেদ খান আশাবাদী, আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকিজীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয়, বরং সেবক হিসেবে কাজ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন