মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:১৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

সাক্ষাৎকালে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা দুই দেশের সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিত এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

বিদায়ী হাইকমিশনারের দায়িত্ব পালনকালীন অবদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাঁকে ধন্যবাদ জানান এবং প্রণয় ভার্মার নতুন কর্মস্থলে ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। আলোচনায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।