মে ২৮, ২০২৬, ০৭:৩২ এএম
আজ বুধবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্যবান হলে পশু কোরবানি করছেন। ত্যাগের মহিমায় ভাস্বর আজকের এই দিনটি ঘিরে সারাদেশে উৎসবের আমেজ।ঈদের মূল আনন্দ ত্যাগের শিক্ষায়।
হযরত ইব্রাহিম (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর পরম আত্মসমর্পণের ইতিহাসের ওপর ভিত্তি করেই এই উৎসবের সূচনা। প্রতিবছরই এই দিনটি স্মরণ করিয়ে দেয় নিজের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার গুরুত্বকে। আল্লাহর কাছে কেবল তাকওয়াই পৌঁছে, মাংস বা রক্ত নয়।সকাল থেকেই ঈদগাহ ও মসজিদে ভিড় বেড়েছে।
উপমহাদেশের রীতি অনুযায়ী ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খতিব খুতবায় তুলে ধরেছেন কোরবানির প্রকৃত তাৎপর্য। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নিয়েছেন সবাই।পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুসল্লিরা।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হওয়া সরকারি ছুটি ৩১ মে পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন