অক্টোবর ১৪, ২০২৬, ১২:০৩ পিএম
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ।
রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকার এই রাজনৈতিক নেতা ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন