মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

কোরবানির গোশত তিন ভাগ করা কি জরুরি? ইসলাম কী বলে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:১৩ পিএম

কোরবানির গোশত তিন ভাগ করা কি জরুরি? ইসলাম কী বলে

কোরবানির গোশত মেপে মেপে তিন ভাগ করা কি জরুরি

ইসলামে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর কোরবানি করা একটি ওয়াজিব বিধান। নেসাব পরিমাণ সম্পদের মালিক এমন সুস্থমস্তিস্ক সম্পন্ন নর-নারীকে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে এই বিধান পালন করতে হয়। তবে আমাদের সমাজে কোরবানির গোশত তিন ভাগে মেপে বণ্টন করা নিয়ে একটি সাধারণ ভ্রান্ত ধারণা প্রচলিত আছে।

অনেকেই মনে করেন, সামান্য ত্রুটি হলে কোরবানি কবুল হবে না।কোরবানি মূলত আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জনের মাধ্যম। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। 

আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা আল্লাহভীতি’ (সুরা হজ: ৩৭)। এ বিষয়ে ইসলামি স্কলার মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বলেন, কোরবানির গোশত তিন ভাগে বণ্টন করা জরুরি নয়; চাইলে কোরবানিদাতা নিজে সব গোশত খেতে পারবেন অথবা সব সদকা করে দিতে পারবেন।

তবে গোশত তিন ভাগে বণ্টন করা একটি মুস্তাহাব ও উত্তম আমল।মাসিক আল-কাউসারের গবেষণা মতে, উত্তম আমল হিসেবে এক ভাগ নিজে খাওয়া, এক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে দেওয়া এবং এক ভাগ গরিবদের মধ্যে সদকা করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি কোনো আবশ্যক বা ওয়াজিব বিধান নয়। তাই ওজন করে নিখুঁতভাবে সমান তিন ভাগ করতে গিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।