মে ১৬, ২০২৬, ০৭:০২ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নতুন পর্ষদ গঠনের আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে।শনিবার (১৬ মে) এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ পাবেন। পরবর্তীতে মনোনয়নপত্র দাখিলের জন্য ২২ ও ২৩ মে সময় বেঁধে দেওয়া হয়েছে।
সংগৃহীত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর নির্ধারিত দিনে মূল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিসিবি নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট পাড়ায় নতুন সমীকরণ ও নানা গুঞ্জন শুরু হয়েছে। পর্ষদের শীর্ষ নেতৃত্বে বড় কোনো রদবদল বা পরিবর্তন আসছে কি না, ক্রীড়ামোদিরা এখন সেই অপেক্ষাতেই আছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন