রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:২৮ পিএম

আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

মার্টিনেজের বীরত্ব

ইউরোপা লিগের ফাইনালের ঠিক আগ মুহূর্তে বড় দুঃসংবাদ শুনতে হয় এমিলিয়ানো মার্টিনেজকে। ইস্তাম্বুলে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপ করতে গিয়ে তার হাতের একটি আঙুল ভেঙে যায়। কিন্তু সেই চোটকে কোনো বাধা হিসেবে দেখেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। বরং আঙুলে ব্যান্ডেজ বেঁধেই তিনি নেমে পড়েন মাঠের লড়াইয়ে, যা শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত শিরোপা।

ফাইনালের আগেই চোট নিয়ে খেলা ছিল এক অবিশ্বাস্য ঘটনা।ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ জানান, বল ধরতে গিয়েই আঙুলটি সরে যাচ্ছিল। চিকিৎসা শেষে ব্যান্ডেজ নিয়ে তিনি ফেরেন গোলপোস্টে। তার দৃঢ়তায় জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গ পুরো ম্যাচে কোনো গোল করার সুযোগই পায়নি। 

টিলেমান্স, বুয়েন্দিয়া ও রজার্সের গোলে অ্যাস্টন ভিলা জেতে ৩-০ ব্যবধানে, যা ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটাল।ব্যক্তিগত চোট ছাপিয়ে জয়টাই বড় হয়ে উঠেছে মার্টিনেজের কাছে।

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও ভক্তদের দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, আপাতত জয় উদযাপনেই তার মনোযোগ এবং এরপর বিশ্বকাপের প্রস্তুতিতে ফিরবেন। মাঠে এমন অদম্য মানসিকতার পরিচয় দিয়ে আবারও প্রমাণ করলেন, গোলপোস্টের নিচে তিনি কেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ভরসা।বিশ্বকাপের আগে মার্টিনেজের সুস্থ থাকাটা এখন ভক্তদের বড় চাওয়া।