রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

১-১ গোলে সমতায়‍‍` — মেসির পর দুয়ার্তের চমক, চাপে আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৫:২৬ এএম

১-১ গোলে সমতায়‍‍` — মেসির পর দুয়ার্তের চমক, চাপে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে চলছে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ ৩২ দলের শ্বাসরুদ্ধকর লড়াই। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে আফ্রিকার চমক জাগানো দলটি। খেলার বর্তমান ফলাফল ১-১ গোল।

ম্যাচের ৫৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন দেরয় দুয়ার্তে।

সতীর্থ রায়ান মেন্দেসের বাড়ানো দারুণ এক পাসের সহায়তা নিয়ে বল জালে জড়ান দুয়ার্তে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নকআউট পর্বের এই ম্যাচে গোল হজম করেও দমে যায়নি তারা। বরং ১-১ সমতায় ফিরে এখন আর্জেন্টিনাকে বেশ চাপে ফেলে দিয়েছে দলটি।

এর আগে প্রথমার্ধের ২৯ মিনিটে জাদুকরী এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। লিসান্দ্রো মার্তিনেজের সহায়তায় তিনি ওই গোলটি করেছিলেন। প্রথমার্ধ শেষে এক গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে খেলার চিত্র কিছুটা বদলে গেছে। বলের দখলে আর্জেন্টিনা ৬৪ শতাংশ নিয়ে এগিয়ে থাকলেও আক্রমণে বেশ ধার দেখাচ্ছে কেপ ভার্দে। এখন পর্যন্ত তারা ছয়টি শট নিয়েছে, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। ম্যাচটি এখন ১-১ গোলে সমতায় থাকায় শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে উভয় দলকেই মরিয়া হয়ে লড়তে হচ্ছে।