শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের রূপকথার নায়ক‍‍` — ৩-২ গোলে বিদায় নিল কেপ ভার্দে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৭:০৩ এএম

বিশ্বকাপের রূপকথার নায়ক‍‍` — ৩-২ গোলে বিদায় নিল কেপ ভার্দে

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ৩২ দলের লড়াইয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চমক জাগানো কেপ ভার্দেকে ১২০ মিনিটের নাভিশ্বাস ছুটিয়ে দেওয়া লড়াই শেষে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে মিসর।

প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্দে যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা ফুটবল ইতিহাসে রূপকথার মতো হয়ে থাকবে। নির্ধারিত সময়ের খেলা এক-এক গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও, ১০৩ মিনিটে সিডনি ক্যাবরালের গোলে সমতায় ফেরে আফ্রিকার এই দেশটি। তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দে তাদের জমাট রক্ষণ ও পাল্টা আক্রমণে আর্জেন্টিনা ডিফেন্সকে চাপে রেখেছিল। লিওনেল মেসি ২৯ মিনিটে লিড এনে দিলেও, ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের গোল ম্যাচটি জমিয়ে তুলেছিল। পুরো ১২০ মিনিট জুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের ধারায় দর্শক এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেনি।

শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে মাঠ ছাড়ল আলবিসেলেস্তেরা। তবে হেরে গেলেও কেপ ভার্দে এই বিশ্বকাপে যেভাবে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে, তা দীর্ঘ সময় মনে রাখবে সবাই।