রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ট্রাম্পের ফোন ও রেফারি বিতর্কে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৪:০৪ পিএম

ট্রাম্পের ফোন ও রেফারি বিতর্কে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে রেফারি সিদ্ধান্তের পরিবর্তন ও গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগে আন্তর্জাতিক ফুটবল সংস্থা বা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। 

মঙ্গলবার (৭ জুলাই) ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা বিশ্বকাপ ফুটবলে স্বচ্ছতা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।

মূল বিতর্ক শুরু হয় গত সপ্তাহে। যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে মার্কিন খেলোয়াড় বালোগান সরাসরি লাল কার্ড পান। এরপর ফিফা আইনি সুযোগ কাজে লাগিয়ে হঠাৎ করেই সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। 

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সিদ্ধান্তকে নজিরবিহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তীব্র সমালোচনা করেছে। সংস্থাটির দাবি, ডোনাল্ড ট্রাম্পের ফোনে সরাসরি প্রভাবিত হয়ে ফিফা এই বিতর্কিত পদক্ষেপ নিয়েছে।