শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় গরু আটক

আবু সালেহ মো রায়হান

ডিসেম্বর ৮, ২০২৫, ১১:০৪ পিএম

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় গরু আটক

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে।আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, আজ সোমবার সকাল ৬টায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী।

ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্তের পিলার ৭৭৯ থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবির বড়শশী ক্যাম্পের সদস্যরা।

এছাড়া, সরদারপাড়া বিওপির টহল দল নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে। সবমিলিয়ে আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন।

"বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"তিনি আরও জানান, চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।