সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৪৩ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, পরিবেশ না থাকায় ও পরিবারের চাপে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে মাসুদুজ্জামান বলেন:

এই পাঁচ-ছয় মাসের আমার অভিজ্ঞতা। আমি এই এলাকার পাড়া মহল্লায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আপনাদের হয়ত মন ভেঙে যাবে। আমি নির্বাচনটা করবো না শুনে।তিনি তাঁর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, জনগণের আশা ও স্বপ্নের জায়গায় আঘাত লাগায় তিনি কষ্ট পাচ্ছেন।

তিনি আরও বলেন:এটা আমার জন্য সিদ্ধান্ত নেয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো।