মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,
বিশ্ব জ্বালানি বাজার

তেলের দাম বিশ্ববাজারে ফের বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৪৯ এএম

তেলের দাম বিশ্ববাজারে ফের বাড়ল

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। 

এতে পণ্যটির বর্তমান দর দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯১ মার্কিন ডলারে।   একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও তেলের দর বৃদ্ধি পেয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। 

ওই অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু প্রাথমিক লক্ষণ দেখা গেলেও সরবরাহ ঘাটতির শঙ্কা আপাতত বাজারমূল্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ এবং মূল্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও তীব্র হতে পারে।