মে ২৯, ২০২৬, ১০:৪৫ এএম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন ইরান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। এই লড়াইয়ের কারণে বিদেশে থাকা মার্কিন বেসামরিক নাগরিক এবং দেশের শ্রমজীবী পরিবারগুলোর ওপর যে প্রভাব পড়ছে তা তুলে ধরেন তিনি।
আজ শুক্রবার সকালে এই প্রতিক্রিয়া জানান তিনি।মামদানি পোস্টে লিখেছেন যে আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল যার জন্য সাধারণ মানুষ কোনো ভোট দেয়নি।
এর চরম মূল্য দিতে হচ্ছে এমন মানুষদের যাদের এই বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না। সংঘাতের কারণে ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। লড়াইয়ে অংশ নেওয়া ১৩ জন মার্কিন সেনাসদস্য আর কখনো তাঁদের পরিবারের কাছে ফিরতে পারবেন না বলে পোস্টে জানানো হয়েছে।
এর বাইরে যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশজুড়ে জ্বালানি ও মুদি পণ্যের দাম বেড়ে চলেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মার্কিন কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক ভোট ছাড়াই শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশের অভ্যন্তরীণ বাজেট এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে।
ওবায়েদ প্রশাসনের এই যুদ্ধনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতরেই এখন রাজনৈতিক অসন্তোষ তৈরি হচ্ছে।উপসাগরীয় অঞ্চলে চলমান এই সংঘাত দ্রুত বন্ধ করার জন্য বিশ্বনেতাদের পক্ষ থেকেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের একাধিক আইনপ্রণেতাও এই সামরিক খরচের বিরোধিতা শুরু করেছেন।
আল জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন