মে ২৮, ২০২৬, ০৮:২৬ এএম
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাতে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একসঙ্গে নামাজ আদায় করেছেন।জাতীয় ঈদগাহে ভিড় ছিল চোখে পড়ার মতো।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও জামাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। জাতীয় ঈদগাহে ইমামতি করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।নিরাপত্তার কড়াকড়ি ছিল পুরো এলাকাজুড়ে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পুরো মাঠ সাজানো হয়েছিল চমৎকারভাবে। নারী মুসল্লিদের জন্য সংরক্ষিত প্রবেশপথ ও ওজুখানা ছাড়াও মাঠে ৩৫ হাজার মুসল্লির সংকুলান ছিল। জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমও ছিল প্রস্তুত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন