শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

বয়স ও নাম সংশোধনে নতুন নিয়ম, স্থগিত হলো ৬ ক্যাটাগরির আবেদন

জাতীয় ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৯:২৮ পিএম

বয়স ও নাম সংশোধনে নতুন নিয়ম, স্থগিত হলো ৬ ক্যাটাগরির আবেদন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে বয়স ও নাম সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‍‍`ঘ‍‍` ক্যাটাগরি ছাড়া বাকি ৬টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যক্রমে শৃঙ্খলা আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারা সরাসরি আবেদনগুলো নিষ্পত্তি করবেন। 

এর মধ্যে ‍‍`ক‍‍` ক্যাটাগরির আবেদন থানা নির্বাচন কর্মকর্তা, ‍‍`খ‍‍` ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‍‍`গ‍‍` ক্যাটাগরি জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। অনলাইনে আসা আবেদনগুলোর ক্ষেত্রে কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।

তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‍‍`ঘ‍‍` ক্যাটাগরির আবেদনের প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিক থাকবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।