শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

এনআইডি সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৯:০৪ পিএম

এনআইডি সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের সেবা নিশ্চিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, আবেদনের সঙ্গে জমা দেওয়া প্রমাণপত্রগুলো যাচাই-বাছাই করার জন্য এই কমিটি কাজ করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিবন্ধন ও প্রবাসী অনুবিভাগের পরিচালক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন সংশোধন ও প্রতিস্থাপন শাখার সহকারী পরিচালক।

নতুন এই কমিটি সংশোধনের ধরন শ্রেণিকরণ করে প্রয়োজনীয় দলিলের তালিকা প্রস্তুত করবে। বিশেষ করে ‍‍`ঘ‍‍` ক্যাটাগরিতে আগে বাতিল হওয়া আবেদন পুনরায় পর্যাপ্ত প্রমাণসহ জমা পড়লে তা নিষ্পত্তির বিষয়ে করণীয় ঠিক করবে তারা। এছাড়া সিএমএস পোর্টালে মডিফিকেশন বা পরিবর্তন আনা এবং এনআইডি লক-আনলক ও রোলব্যাকের যৌক্তিকতা নিয়েও প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি।