সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১২:৫২ পিএম

জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে দোহায় কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যকার এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠকে অংশ নেওয়া শীর্ষ কর্মকর্তারা।

আলোচিত বিষয়গুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং দুই দেশের জন্য লাভজনক অংশীদারত্ব এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়। জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে সংশ্লিষ্টরা।

বৈঠকগুলোতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। সেখানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।