অক্টোবর ১, ২০২৬, ০৪:৪৬ পিএম
ফেনীর ফুলগাজী উপজেলায় অবস্থিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
সফরসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে উপস্থিত হয়ে তিনি এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় সবুজায়নের ওপর গুরুত্ব দেন।
এ সময় স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে তার পরবর্তী নির্ধারিত রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন