অক্টোবর ১, ২০২৬, ০৪:৫৭ পিএম
শিশু শল্যচিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক লাভ করেছেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ।
গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
ডা. আহমেদ দীর্ঘ পেশাজীবনে একজন শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসা এবং শিক্ষাদানে ভূমিকা পালন করেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরিজীবন সম্পন্ন করে অবসরে যান। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের সদস্য এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।
সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন