রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মালয়েশিয়ায় ৫ সমঝোতা স্মারক, ৩ নোট বিনিময়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৯:৫৮ এএম

মালয়েশিয়ায় ৫ সমঝোতা স্মারক, ৩ নোট বিনিময়

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু নতুন চুক্তি ও নোট বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।


মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ড. ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই সমঝোতা স্মারক ও নোট বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, শিক্ষা এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।