মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩৪ পিএম

ঘোড়াঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামে এই মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু।

এছাড়াও সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মোনাজাতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরিশেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।