রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

মুহাম্মদ ইসমাইল খাঁন

মে ১৬, ২০২৬, ০৮:৫১ পিএম

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

ছবি-দিনাজপুর টিভি

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার বিকেল ৩াতায় চট্টগ্রাম মহানগরের দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা এই বিশেষ সভার আয়োজন করে।

‍‍`মিট উইথ আওয়ার আমীর‍‍` শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীর সাহেব চরমোনাই।তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। 

এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি হচ্ছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি।

দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সত্য, ন্যায়, মানবতা ও আদর্শিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।একটি ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। 

উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দেশের বর্তমান সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার তাগিদ দেন।