রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৬:৫১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বর্ণাঢ্য নগর সম্মেলন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত।দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজধানী ঢাকাসহ দেশের সার্বিক পরিস্থিতি ও সামাজিক মূল্যবোধ সুরক্ষায় দলীয় ভূমিকা তুলে ধরেন শীর্ষ নেতারা। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। 

সর্বসম্মতিক্রমে নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা শেখ ফজলুল করিম মারুফ এবং সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে কে এম শরীয়াতুল্লাহর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে জি এম রুহুল আমিন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এমএইচ মোস্তফা, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এবং আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।