মে ২৫, ২০২৬, ০৯:৫০ এএম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার এশার নামাজের পরপরই মিনায় পৌঁছাতে শুরু করেন হাজিরা। ইহরামের কাপড় পরিহিত মুসল্লিরা এখন মিনার তাঁবুতে অবস্থান করছেন।বিধান অনুযায়ী আজ ৮ জিলহজ মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা।
৯ জিলহজ তারা আরাফাতের ময়দানে সমবেত হবেন। সেখানে খুতবা পাঠ করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফার দিকে রওনা দেবেন হাজিরা।
সেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ১০ জিলহজ জামরায় কঙ্কর নিক্ষেপ ও কুরবানির মাধ্যমে হজের বড় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন।
বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজার ৫০০ জন হজ করতে সৌদি আরব পৌঁছেছেন। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১২ জিলহজ মিনা ত্যাগ করবেন হাজিরা। পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।হাজিরা এখন মিনার পবিত্র পরিবেশে প্রার্থনায় মগ্ন রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন