রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টাকা জমিয়ে হজে যাওয়ার ইচ্ছা পূরণ করলেন ১০৪ বছরের বৃদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৭:০৬ পিএম

টাকা জমিয়ে হজে যাওয়ার ইচ্ছা পূরণ করলেন ১০৪ বছরের বৃদ্ধা

ছবি - সংগৃহীত

পবিত্র হজে অংশ নেওয়া ২ লাখ ২১ হাজার ইন্দোনেশীয় হাজির মধ্যে সবচেয়ে প্রবীণ হিসেবে মক্কায় পৌঁছেছেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা এমবাহ মারসিয়াহ। পেশায় একজন সাধারণ জাউ বা পরিজ বিক্রেতা এই নারী দীর্ঘ বহু বছর ধরে তার উপার্জনের সামান্য অংশ বাঁচিয়ে এই টাকা জমিয়েছেন। পর্যাপ্ত অর্থ জোগাড় হওয়ার পর গত ২০২১ সালে তিনি হজের জন্য নিজের নাম নিবন্ধন করেছিলেন।তার সঙ্গে রয়েছেন ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহ।

১৯২১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করা এই বৃদ্ধা গত ২২ মে সকালে সৌদি আরবের মক্কায় পৌঁছান। তিনি লাঠিতে ভর দিয়ে সামান্য হাঁটতে পারলেও হজের আনুষ্ঠানিকতা পালনে মূলত হুইলচেয়ার ব্যবহার করছেন। একটু একটু করে টাকা জমানোর পর টাকার কোনো ঘাটতি হলে তার ছেলে বাকি অংশ পূরণ করে দিতেন বলে তিনি হজ মিডিয়া সেন্টারকে জানিয়েছেন। ইন্দোনেশিয়ার হজ মিশনের প্রধান আবিসওয়াতুন নাধিনোহ নিশ্চিত করেছেন যে মারসিয়াহ বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।