শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

পেনাল্টি নেওয়ার আগে রোনালদোর মুখে কি ‍‍`বিসমিল্লাহ‍‍`?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৪:২৪ পিএম

পেনাল্টি নেওয়ার আগে রোনালদোর মুখে কি ‍‍`বিসমিল্লাহ‍‍`?

পেনাল্টি শট নেওয়ার ঠিক আগের মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখে একটি শব্দ নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পর্তুগাল অধিনায়ক দীর্ঘদিনের গোলখরা কাটিয়েছেন। কিন্তু গোলের আনন্দের চেয়ে বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগের মুহূর্তটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সমর্থকদের দাবি, শট নেওয়ার আগে রোনালদো দুবার ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন।

যদিও এই দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই, তবে দ্য সানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সমর্থকদের এই আলোচনার বিষয়টি উঠে এসেছে। শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত এই ম্যাচে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও, পরে পর্তুগাল পেনাল্টি পায়। স্পটকিক নিতে যাওয়ার আগে রোনালদোকে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায়। পরে তিনি নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

গত ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোকে বিভিন্ন সময় ইসলামিক সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে দেখা গেছে। এর আগেও সৌদি প্রো লিগে ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার সময় তাকে একই ধরনের শব্দ উচ্চারণ করতে দেখা গেছে বলে গুঞ্জন উঠেছিল।তবে রোনালদো নিজে এই বিষয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে ওই মুহূর্তে তিনি ঠিক কী বলেছিলেন, সেটি কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়।

তথ্যসূত্র: দ্য সান