শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচ কি পিছিয়ে যাবে? যা জানাল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:১১ এএম

ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচ কি পিছিয়ে যাবে? যা জানাল ফিফা

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আর্দ্রতাসহ অনুভূত তাপমাত্রা ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা এই বিশ্বকাপের সবচেয়ে উষ্ণ ম্যাচ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এই পরিস্থিতি খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং গ্যালারিতে উপস্থিত দর্শকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ফিফার নির্দেশিকা অনুযায়ী, তাপমাত্রার সম্মিলিত প্রভাব ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ফ্রান্স এর আগে সুইডেনের বিপক্ষে ম্যাচেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, যেখানে বাধ্যতামূলক কুলিং ব্রেক দেওয়া হয়েছিল।

অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্টেডিয়ামগুলোতে ছায়াযুক্ত স্থান ও বিশেষ শীতলীকরণের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের সূচি পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি।পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে।