রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

মেসির প্রশংসায় ভাসলেন কেপ ভার্দের ভোজিনিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০২:১৪ পিএম

মেসির প্রশংসায় ভাসলেন কেপ ভার্দের ভোজিনিয়া

চলতি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখানো কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াকে নিজের জার্সি উপহার দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিপক্ষে দল হারলেও নিজের নৈপুণ্য দিয়ে আর্জেন্টাইন অধিনায়কের কঠিন পরীক্ষা নিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে মেসির কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত ভোজিনিয়া।ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনিয়া মেসির সঙ্গে কথা বলতে এগিয়ে যান।

ভোজিনিয়া জানান, তিনি কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এ সময় আর্জেন্টাইন তারকা বলেন, তুমি একজন অসাধারণ গোলরক্ষক এবং অত্যন্ত প্রতিভাবান। তোমার দেশের মানুষের উচিত তোমার জন্য গর্ব করা। মেসির এমন প্রশংসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন ভোজিনিয়া। তিনি জানান, এমন একজন ফুটবলারের মুখে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যিই বিশেষ অনুভূতি।

মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়া তাকে ধন্যবাদ জানান এবং পাল্টা প্রশংসা করে বলেন, লিও আপনিই সেরা। এরপর ভোজিনিয়া তার কাছে জার্সি বদলের অনুরোধ করলে মেসি হাসিমুখেই সম্মতি জানান। তিনি প্রতিশ্রুতি দেন, টানেলের ভেতর তাকে নিজের জার্সিটি দেবেন। একজন ফুটবলারের কাছে প্রিয় তারকার সঙ্গে জার্সি বিনিময় নিঃসন্দেহে বড় অর্জন।মেসির আন্তরিকতা ও প্রশংসায় ভোজিনিয়ার কাছে এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে।