শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

পেনাল্টি মিস করলেন মেসি, গোল খেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ১১:১৯ পিএম

পেনাল্টি মিস করলেন মেসি, গোল খেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়ে শুরুতে বড় ধরনের হোঁচট খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটে গোল হজমের পর পাঁচ মিনিটের ব্যবধানে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

ম্যাচের ২০তম মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পায়। মিশরের হাইসেম হাসান বল নিয়ন্ত্রণ করতে গিয়ে বক্সে আর্জেন্টাইন খেলোয়াড় তাগলিয়াফিকোকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু মেসি পেনাল্টি নিতে এসে গোল করতে ব্যর্থ হন। তার বাম পায়ের শটটি ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

এর আগে ১৫ মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার ক্রস বক্সে আসায় দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসির ইব্রাহিম। লিসান্দ্রো মার্তিনেজকে ফাঁকি দিয়ে ইব্রাহিমের বুলেট গতির হেড এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে জালে জড়ায়। এই জয়ের ধারায় মিশর এগিয়ে থেকে বিরতিতে যায়, অন্যদিকে গোল মিসের হতাশায় মাঠ ছাড়েন মেসিরা।