শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চুরান্ত , কবে ম্যাচ?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:৫৯ পিএম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চুরান্ত , কবে ম্যাচ?

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামী ১২ জুলাই রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সের পর রাউন্ড অব বত্রিশের ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোর ম্যাচে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে মিশরকে। অন্যদিকে, সুইজারল্যান্ড নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে।

টুর্নামেন্টের এই পর্যায়ে পৌঁছে ইতিমধ্যে ব্রাজিল, পর্তুগাল ও প্যারাগুয়েসহ বেশ কয়েকটি বড় দল বিদায় নিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার পাশাপাশি মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

টুর্নামেন্টের গঠন অনুযায়ী, আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারে, তবে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী দল অপেক্ষা করতে পারে। তবে টুর্নামেন্টের এই ছক অনুযায়ী ফাইনালের আগে এই পরাশক্তিদের সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।