রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে

বিনোদন ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৪:৫৯ পিএম

আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে

নুসরাত ফারিয়া

ঈদুল আজহাকে সামনে রেখে নতুন গানে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া। গানটির শিরোনাম ‘লোকে বলে’। এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।গানটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ২০ সেকেন্ডের একটি টিজার দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। টিজারের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের এন্ট্রির পাশাপাশি দেখা গেছে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে। 

গানের সংলাপে শোনা যায়, লোকে বলে রে, কই থেকে আইলো সে। ভিডিওর দৃশ্যে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে, যা গানটির প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।কোরিওগ্রাফি ও নির্মাণে থাকছেন বাবা যাদব।

গানটি ফোক-পপ ঘরানার, যার কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে গানটি মুক্তি পেতে যাচ্ছে। নির্মাণের দায়িত্বে ছিলেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। ঈদ উদযাপনে নিজের এই নতুন কাজ নিয়ে ফারিয়া বেশ আশাবাদী।গানটি আজ ২৬ মে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ আকারে মুক্তি পাচ্ছে।