জুলাই ৩, ২০২৬, ০৯:২৭ পিএম
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী সমঝোতা স্মারক আমেরিকার কৌশলগত দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য হিল এক নিবন্ধে দাবি করেছে, এই যুদ্ধ শুধু আমেরিকার সামরিক সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের সামনে দেশটির বিশ্বাসযোগ্যতা ও প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করেছে।
বিশ্লেষণ অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি পশ্চিমা বিশ্বের স্বার্থের জন্য বিপর্যয়কর হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলার মতো প্রয়োজনীয় সংহতি বা স্থিতিশীলতা নেই—এই ধারণা এখন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বদ্ধমূল হয়েছে। ইউক্রেন ও ভেনেজুয়েলার ঘটনার সঙ্গে ইরানের পরিস্থিতির তুলনা করে দৈনিকটি লিখেছে, সরাসরি যুদ্ধের বাইরে থাকা পরিস্থিতিতেও বর্তমান প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।
এই দুর্বলতার আরেকটি বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীর মতো তাইওয়ান প্রণালীও বিশ্ব জ্বালানি ও পণ্যের সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রভাব কমে যাওয়ায় এই সামুদ্রিক করিডোরগুলোতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে পুরো বিশ্ব অর্থনীতি চরম সংকটের মুখে পড়তে পারে,
বিশেষ করে তাইওয়ানের উন্নত চিপ সরবরাহ ব্যাহত হলে তা অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার এই হারানো বিশ্বাসযোগ্যতা আগামী দিনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন