সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পদত্যাগ করে কোন দল থেকে নির্বাচন করবেন মাহফুজ-আসিফ?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১১:৫৪ এএম

পদত্যাগ করে কোন দল থেকে নির্বাচন করবেন মাহফুজ-আসিফ?

আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকারের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

নির্বাচনে অংশ নিতে এই উপদেষ্টারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লিখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন।

পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন:নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

পদত্যাগ করেই নির্বাচন করব। এমন কোনো আইন নেই যে-উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসাবে নির্বাচন করা স্বার্থের সংঘাত, তাই পদত্যাগ করা ঠিক হবে না।"আসিফ ও মাহফুজ দুজনই নির্বাচনে কোন দলের হয়ে অংশ নেবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন, তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।আসিফ মাহমুদ: তিনি জানিয়েছেন, "ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব ঘোষণা দেইনি।" তবে পূর্বে কুমিল্লার ভোটার থাকলেও তিনি সম্প্রতি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে যে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

দলীয় অবস্থান: কোন দল থেকে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ শুধু বলেছেন, "রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো।"